বিভার একটা জানালার থেকে আর একটা জানালায় একটা চড়ুই উড়ে যায়-তার পাখার আওয়াজ কানে এসে লাগে। বিভা ঘরের ভেতর পায়চারি করতে থাকে-একটা নিঃসঙ্গ চড়ুয়ের সাথে তার কি যেন করুণ সাদৃশ্য বের হয়ে পড়ে; দেরাজ খোলে, দেরাজ বন্ধ করে, মাটির থেকে একটা কাগজ কুড়িয়ে নেয়, ঝাড়ন দিয়ে টেবিল মোছে, বইয়ের পাতা খুলে পড়ে, চা খায়, কাঁচের গেলাস ভেঙে ফেলে, অনেকক্ষণ বসে মাথা হেঁট করে কাঁচের টুকরাগুলো কুড়োতে থাকে-
একটা দুপুরের পর আর একটা দুপুর এগ্নি অনেক নিস্তব্ধ খুঁটিনাটি রহস্য বের করে আনে-