সোভিয়েত দেশের রূপকথা সমগ্র"-র পরে, জন্ম নিলো আমাদের দ্বিতীয় সিরিজ, যার নাম "সোভিয়েত দেশের শিশুসাহিত্য সমগ্র"। রূপকথা অথচ রূপকথা নয়, শিশুপাঠ্য কিন্তু বড়োদেরও সমান প্রিয়, প্রচুর ছবি বহুল এবং সুশিক্ষা সম্বলিত এই ধরণের সোভিয়েত শিশুপাঠ্য এবার থেকে জায়গা করে নেবে এই সিরিজে। এই সিরিজটির আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হলো এটি সম্পূর্ণ রঙিন আকারে ছাপা হবে। এই বইটি সেই শিশুসাহিত্য সিরিজের চতুর্থ বই।
চারটি বই নিয়ে তৈরী হলো এই চতুর্থ খন্ড। 'পিঁপড়ে ও পায়রা', 'এক যে ছিল ছেলে', 'এক দুষ্টু ছেলের কারসাজি' এবং বহু প্রতীক্ষিত 'গল্প আর ছবি' --- দিয়ে সাজানো হলো এই খন্ডের কলেবর। পরিশেষে বলেই রাখি, খুব সম্ভবত এর পরের খন্ড তথা পঞ্চম খণ্ডটি এই সিরিজের শেষ খন্ড হতে চলেছে। চেষ্টা করবো, খুব শিগগিরই পরের খণ্ডটিও আপনাদের দরবারে নিয়ে আসবার।