একসময় জলা-জঙ্গলে ভরা, মশা মাছির আড়ত তিনটে গ্রাম কিভাবে হয়ে উঠল সিটি অফ প্যালেসেস সে এক রোমাঞ্চকর অধ্যায়।-
ভারতবর্ষ যখন মধ্যযুগের অন্ধকার কাটিয়ে আধুনিক যুগে পা রাখছে তখন এই কলকাতা শহরই হয়ে উঠেছে নবজাগরণের মূল ভরকেন্দ্র। একসময় সাতসাগর পারের কিছু বণিক এসে ডেরা বেঁধেছিলেন জলা, জঙ্গলে ঘেরা সুতোনুটি গ্রামে। তাঁরাও প্রথমে শখ করে আসেননি। মুঘল ফৌজদারের তাড়া খেয়ে পালানোর সময়ে নেমে পড়েছিলেন এখানে। তারপরে শত বাধা বিপত্তি সত্ত্বেও তাঁরা থেকে গেলেন এখানে। ধীরে ধীরে তাঁদের ব্যবসার মূল কেন্দ্র হয়ে উঠল কলকাতা। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসতে লাগল এখানে কাজের সন্ধানে। কলকাতার বুকে নানা রাস্তায়, নানা বাড়িতে, নানা জায়গায় ছড়িয়ে রয়েছে তার ইতিহাসের অতীতের গৌরব। এখনও কলকাতার বুকে কান পাতলে শোনা যায় সেই প্রাণোচ্ছল স্পন্দন। সে সব নিয়েই গল্পে সত্যে কলকাতা।