x

Welcome Guest

Login or Register
0 2
Basana Charcha(Nari, a-Nari, Ati-Nari Katha)
1
2

Basana Charcha(Nari, a-Nari, Ati-Nari Katha)

Edited By - Gargi Roychowdhury, Sumita Beethi

₹540 ₹600

10% off

You saved ₹60

Editor : Gargi Roychowdhury, Sumita Beethi

Publisher : La Strada

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 248

ISBN : 9788196709099

Prices are subjected to change. We will inform you in such cases
Share :
  • Features
প্রথমেই বলে নিচ্ছি 'নারী' শরীরের বাসনাচর্চা (এই বইয়ের বিষয়) এছাড়া মেয়েদের যৌনতা নিয়ে আমার আরও একটি কাজ থাকলেও নিজেকে এই বিষয়ের সবজান্তা বলে দাবি করছি না। আমি একজন গল্প লেখক যার নারীত্ব গঠনের সামাজিক ইতিহাস সম্পর্কে কিছু জানা আছে মাত্র। লিঙ্গরাজনীতি বিষয়ে আগ্রহ থেকেই 'বাসনাচর্চা' নিয়ে কাজ করার ইচ্ছে জন্মায়। জানতে ইচ্ছে করে সত্যিই কি ভারতীয় নারীদের ওপর যুগ যুগ ধরে চেপে বসে আছে যৌনসুখ সম্বন্ধে একটি অপরাধবোধের অনুভব? যৌনতায় তার যোগদান কি কেবলমাত্র সন্তান কামনায়? শিশু সন্তানের জন্ম দেওয়ার মধ্যেই কি নারীর যাবতীয় সুখ ও গৌরব, বাকি যৌন চাহিদা বিষয়টা একেবারেই পুরুষের 'ডোমেইন'? এই একুশ শতকে দাঁড়িয়েও তো মনে হয় 'নারী' আর যাই করুক যৌন সুখ নেওয়ার মতো পাপ করতে পারে না। নিজের কামনা-বাসনা চরিতার্থ করতে চায় একমাত্র নষ্টা স্ত্রীলোক। শুধু যৌন-কামনাই বা বলি কেন, নারীর আদর্শ হল দুঃখ পাওয়া আর অন্যের সেবা করে শরীর পাত করা। এখনও এই ধারণাই প্রোজেক্টেড হয়, এবং হু-হু করে বিক্রি হয় ভারতীয় বাজারে। কিন্তু এই কি সারসত্য? তবে যে নারী আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে গলা ফাটিয়ে বলা হচ্ছে নারী তার যৌন কামনার ব্যাপারে কথা বললে সেটা 'ডার্টি' বলে দাগিয়ে দেওয়া যাবে না? এই যে দেখি শুনি জেন্ডার, সেক্সুয়ালিটির মঞ্চ থেকে নারী স্বাধীনতার বিভিন্ন আঙ্গিকের উপর প্রচুর কাজ হচ্ছে যেখানে মেয়েদের যৌন-কামনার স্বাধীনতার বিষয়টিও উঠে আসছে? বিশ্বাস করুন পাঠক, আগেই বলেছি আমি আন্দোলন কর্মী নই। আর পাঁচজনের মতো খবরের কাগজ আর নিউজ চ্যানেলের বাণীই আমার জ্ঞান অর্জনের উপায়, তাই একটু দূরে দাঁড়িয়ে বেশ দেখতে পাই সমাজের মূল স্রোতকে এই মঞ্চে শামিল করা যায়নি। এই নিয়ে ভাবনা-চিন্তা এখনও একটা এলিট ক্লাসের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে। সভা সমিতি হচ্ছে, মেয়েরা, ছেলেরা যাচ্ছেন, কিন্তু কতটা সচেতনভাবে-সেখানে প্রশ্ন আছে। নারী আন্দোলনের অ্যাজেন্ডা নিয়ে সভা-সমিতিতে গলা ফাটানো শুনছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই সরব পুরুষদেরই নিজেদের জীবনে সেগুলো পালন করতে দেখছি না। ভুললে চলবে না অ্যাক্টিভিস্টই হন বা র‍্যান্ডম প্রতিবাদী-পুরুষতান্ত্রিক সমাজের অংশ হিসেবে থাকতে হয় সবাইকে, তাই নিজেদের আচরণে যাতে পুরুষতন্ত্রের ছায়া না পড়ে সেই বিষয়ে অষ্টপ্রহর সজাগ থাকতে হবে বৈকি। এই 'সজাগ থাকা' অভ্যেস বানিয়ে ফেললে তবেই আন্দোলনের সার্থকতা।