পরিবেশীয় সমাজতত্ত্ব বাস্তুতন্ত্রের ব্যক্তিবাহ্য, বস্তুবাদী হাজিরাকে মেনে নিয়ে সমাজের ওপর তার প্রভাবকে যেমন নতুন করে দেখে, ঠিক তেমনি মানব সমাজের ক্রিয়াগত ফলাফলের বাস্তুতান্ত্রিক প্রভাবকেও নতুন করে অনুসন্ধানের সুযোগ করে দেয়। এই প্রতিকল্পীয় স্থানান্তরণ পরিবেশগত সমাজবিজ্ঞানকে গবেষণায় আঞ্চলিক স্তর থেকে সেই বৈশ্বিক মাত্রায় চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যেখানে পরিবেশীয় সমাজতত্ত্ব
সহজেই বাস্তুসমাজতত্ত্ব হয়ে ওঠে। উত্তরাধুনিক বাঁক বাস্তুসমাজতত্ত্বকে জনপ্রিয় করে। তত্ত্বগত ধারায় বাস্তববাদী-নির্মাণবাদী বিতর্কটি পরিপক্ক হয়। এই বিতর্কটির সঙ্গে আরও কিছু তাত্ত্বিক বক্তব্যকে জড়িয়ে, ব্যক্তিমানুষ তার চারপাশের পরিবেশের সঙ্গে কোন ধরনের আন্ত:ক্রিয়ায় কীভাবে লিপ্ত হয়, এবং সেই
সংযোগগুলি সমাজ ও পরিবেশকে কেমন মাত্রায় প্রভাবিত করে, সেটাই অনুধ্যান করে পরিবেশীয় সমাজতত্ত্ব। আলোচ্য গ্রন্থ সেই সকল বিতর্কের মাঝে প্রায়গিকতার বিচার-সিদ্ধতায় সমকালের জলবায়ু পরিবর্তন ও তার প্রভাবকে নানা আঙ্গিকে দেখতে চায়। পরিবেশ আন্দোলনের ধারায় সমাধানের বিকল্প পথ খোঁজার চেষ্টা করে