x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2
3
4
5
6
7

Guru Gyanprakash Ghosh O Sangeet Shikhya

Author - Diptiprakash Majumder

₹460 ₹500

8% off

Description

Author : Diptiprakash Majumder

Publisher : Amar Bharati

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 376

ISBN : 139788190648493

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
গুরুর কাছ থেকে আজীবন শুধু নিয়েছি, আর শিখেছি। একটু একটু করে বাড়িয়ে তুলেছি নিজের জ্ঞানের পুঁজি। গুরুদক্ষিণা আর দেওয়া হল কই। গুরুভাই-বোনরা কেউ ভালো গেয়ে বা কেউ ভালো বাজিয়ে গুরুদক্ষিণা দিয়েছে। আমি কি দেব? তাই ভাবতে বসে দেখি যে-রবীন্দ্র সাহিত্য শুধু বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেনি, তাঁর সাহিত্যের অনুবাদগুলোও অন্যান্য ভাষার সাহিত্যের প্রচুর উন্নতি ঘটিয়েছে। তেমনি ওস্তাদ বড়ে গুলাম আলি খান, ওস্তাদ আমীর খান, পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খান প্রভৃতি শিল্পীদের গান-বাজনাও ভারতের বিভিন্ন প্রান্তের উচ্চাঙ্গ সংগীতের মান অনেক বাড়িয়ে দিয়েছে। আমার মনে হয়েছে গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের সংগীত শিক্ষাদান পদ্ধতির কথা জনসমক্ষে তুলে ধরতে পারলে বাংলায় তথা ভারতের সংগীত শিক্ষাদানের মানও অনেক বেড়ে যাবে। সফল হলে এই গ্রন্থই হবে আমার গুরুদক্ষিণা। যারা ভবিষ্যতে বড় শিল্পী হবে বলে তৈরি হচ্ছে তাদের কাছে গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের জীবন ও জীবনদর্শন অনেক উপকারে লাগবে বলে আশা রাখি। গুরুজী বেশিরভাগ প্রচলিত গানই শেখাতেন। বিশেষ করে যারা নতুন শিখছে। ভাতখণ্ডেজীর বই-এর গানে কোথাও কিছু ত্রুটি থাকলে তা শুধরে দিয়ে তবে শেখাতেন। বলতেন উনি ওস্তাদদের গান শুনে শুনে লিখে নিতেন তো, আর নিজে হিন্দুস্থানীও ছিলেন না তাই ভাষায় সামান্য ভুল থাকতেই পারে। তবে মার্গ সংগীতের জগতে তাঁর দানের কোনো তুলনা হয় না। তাই এই গ্রন্থে ভাতখণ্ডেজীর বই-এর গানই অর্ধেক রয়েছে। আছে বিভিন্ন ঘরানার গান, আর নামী দামী শিল্পীর কিছু বন্দিশ। গ্রন্থে প্রায় অর্ধেক গান গুরুজীর রচনা। যাতে আছে খেয়াল, রাগপ্রধান, তারানা, ভজন, গীত, বাংলা গান আর গুরুজীর নিজের হাতের লেখা বেশ কিছু গান। এই গ্রন্থ থেকে পাঠকের সব থেকে বড় লাভ হবে গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের সব রকমের রচনার পরিচয় পাওয়া। তবে একটা কথা মনে রাখতে হবে যে, বই দেখে গান তুলে কেউ গাইয়ে হয় না। গুরুর কাছে যেতেই হবে। তাঁর সামনা সামনি বসে তালিম নিতে হবে। যারা নিজে নিজে শিখছে, যারা গানের পরীক্ষা দিচ্ছে বা যারা অপরিচিত রাগের পরিচয় পেতে চায় তাদের জন্যে খুবই কাজের হবে এই গ্রন্থ। শিক্ষার্থীদের সুবিধার জন্য রাগগুলোর পূর্ণ পরিচয় ও কিছু তান দেওয়া আছে। হিন্দী গানের কিছু কিছু শব্দের অর্থ এবং ভাবার্থ দেওয়ারও চেষ্টা করেছি। আমার এই গ্রন্থ রচনায় সাহায্য করেছে আমার দুই ছাত্রী মিনতি রায় ও মঞ্জু মুখার্জি এবং আমার ভাইঝি শমী মজুমদার।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""