বহু হয়ত বা তাদের আদিপুরুষ। সেই র চণ্ডালের হাড়ের ছোঁয়ায় তাদের যত ভেল্কি, ভানুমতির খেলা। বাজিকরেরা এমনই এক যাযাবর সম্প্রদায়। উত্তরবঙ্গের দু'চারটি গ্রামের তাদের অবশেষ কিছু মানুষ এখনো যথার্থ গৃহস্থ হওয়ার জন্য লড়াই চালিয়ে যায়।
স্মৃতি ক্রমশই ঝাপসা হয়, নতুন প্রজন্ম হয়ত ভাল করে জানেই না পশ্চিম কিংবা উত্তর ভারতের কোন জনপদে ছিল তাদের আদি বাস, ছিল অন্য ভাষা অন্য রীতিনীতি। শারিবা তার নানি লুবিনির কাছ থেকে বাজিকরের অতীতকে তুলে আনে গল্প, গাথা, গান এবং এক ধারাবাহিক সংগ্রামের উপাখ্যানে। পাঁচ পুরুষ ধরে প্রায় দেড়শ' বছরের এক কাহিনী, যার শুরু হয়েচিল শারিবার বৃদ্ধ প্রপিতামহ পীতমের আমল থেকে এবং যার সঙ্গে আবশ্যিক ভাবে এসেছে এই দেড়শ' বছরের রাজনীতি সমাজ এবং আরো অনেক উত্থান-পতনের ইতিহাস। পীতম চেয়েচিল যাযাবরী বৃত্তি ত্যাগ করে গৃহস্ত হতে, সেই দায় পাঁচ পুরুষ পরে শারিবা এখনো বহন করছে।
Customers' review
Reviews
Be the first to review ""