মোন্দেলা অঞ্চলে আজ বড় বিপদ। সেইখানে উন্নয়ন থাবা বসিয়েছে। নদীর জল ক্রমশ ভারী হয়ে আসছে। খননকার্য চলছে। পাহাড় থেকে গড়িয়ে নামছে পাথর। রিমোস ও হামোস নক্ষত্রদ্বয় থেকে নির্গত আলোয় জঙ্গল লোহিতবর্ণ ধারণ করেছে। তাদের ভাষা, শব্দ, উপখ্যান আজ ধ্বংসের মুখে। তবু তারা রুখে দাঁড়াতে চায়। লড়তে চায়। পবিত্র যুদ্ধে রক্ত ব্যয় করতে তারা পিছপা নয়। তাদের সহজ ও অনমনীয় লড়াই আমাদের আয়নার সামনে দাঁড়াতে বাধ্য করে। মোন্দলা আর কোন কাল্পনিক অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। তা হয়ে ওঠে ইশারা। প্রতীক। শাসকের সঙ্গে শাসিতের চিরপরিচিত সংগ্রাম।
Customers' review
Reviews
Be the first to review ""