সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম ১৯৩০ খ্রিষ্টাব্দে মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে। ছাত্রজীবনে বামপন্থী রাজনীতি ও ভারতীয় গণনাট্যসংঘের সঙ্গে যুক্ত ছিলেন।
পদ্য থেকে গদ্য লেখায় পৌঁছান পঞ্চাশের দশকের শেষার্ধে। প্রারম্ভেই পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৬৬-তে গ্রন্থাকারে প্রকাশিত প্রথম। উপন্যাস 'নীলঘরের নটী' জনপ্রিয়তা অর্জন করে। এ পর্যন্ত প্রকাশিত উপন্যাস, গল্প সংকলন ও প্রবন্ধের বই মিলিয়ে দুই শতাধিক। সিরাজ ছোটদের জন্যও প্রচুর লিখেছেন। তাঁর রহস্য কাহিনীর নায়ক প্রকৃতিবিজ্ঞানী কর্ণেল নীলাদ্রি সরকার বড় ও ছেটদের মধ্যে অতি জনপ্রিয় চরিত্র। সাহিত্যে স্বীকৃতি হিসেবে সিরাজ পুনঃপুনঃ পুরস্কৃত হয়েছেন। তাঁর 'অলীক মানুষ' উপন্যাস ভুয়ালকা পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত। 'অমর্তা প্রেমকথা'-র জন্য তিনি পেয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহদাস স্মৃতি পুরস্কার, দিল্লির খছষ্ঠ সংস্থার সাম্প্রদায়িক সম্প্রীতি পুরস্কার, শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার ইত্যাদি আরও অনেক পুরস্কার সিরাজ তাঁর
Customers' review
Reviews
Be the first to review ""