x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2

Rabindra Upanyas Parikrama

Author - Archana Majumder

₹218 ₹250

13% off

Description

Author : Archana Majumder

Publisher : Deys Publishing

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 236

ISBN : 9788129530011

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
রবীন্দ্রনাথের সৃষ্টি অগাধ গম্ভীর, তাতে "যার যত ইচ্ছা তত পাথারে সাঁতারে।" সুতরাং রবীন্দ্রনাথের সাহিত্য-শিল্প সমগ্রভাবে অথবা স্বতন্ত্রভাবে নিয়ে আলোচনা করায় সহজে অতৃপ্তি আসবে না। গভীরভাবে বুঝলে কখনোই আসবে না, যেমন উপনিষদ-গীতায় আসেনি। (আশা করি, এ তুলনা কারো মনে ক্ষোভ জাগাবে না।) রবীন্দ্রনাথের লেখা নিয়ে অদ্যাবধি যে-আলোচনা হয়েছে তা কম নয়, এবং তার মধ্যে ভালো মন্দ মাঝারি সবরকমের বুদ্ধির প্রকাশ ও কলমের দৌড় থাকলেও কোনটিই ফেলে দেবার মতো নয়। (রবীন্দ্রনাথের উদ্ধৃতিগুলি আছে যে!) রবীন্দ্র-শিল্প-পরিক্রমায় পূর্বগামীদের এইসব রচনার মূল্য স্বীকার করে নিয়েই বলব শ্রীমতী অর্চনা মজুমদারের এই বইখানি ভালো হয়েছে। বইটির নামে "পরিক্রমা" লাঞ্ছন আছে। কিন্তু এ ভক্তিমানের প্রদক্ষিণ নয়, অ-ভক্তিমানের সীমানা জরিপও নয়। লেখিকা যথাসম্ভব সমগ্রভাবে পর্যটন করেছেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করেছেন। পূর্বাপর বিচার করে ইনি রবীন্দ্রনাথের দীর্ঘ আখ্যান-শিল্পের মূলসূত্রগুলি জট ছাড়িয়ে খুলে দিতে চেষ্টা করেছেন। লেখিকা যথেষ্ট ভেবেছেন এবং তাঁর সে ভাবনা লেখায় ফুটেছে। এইখানেই 'রবীন্দ্র-উপন্যাস-পরিক্রমা' বইটির বিশেষ মূল্য। আমার এই ভূমিকাকে বাদশাহী পাঞ্জা না ভেবে পাঠকেরা যদি তোরণস্রজ মনে করেন তাহলে খুশি হব। কল্যাণীয়া শ্রীমতী অর্চনা যখন গবেষণায় ব্রতী হন তখন আমি তাঁকে উৎসাহ দিয়েছিলুম। সে কথা বড় নয়, কেননা এমন উৎসাহ আমি অনেককেই বহুদিন ধরে দিয়ে এসেছি। বড়কথা এই যে, আমার উৎসাহ শ্রীমতী অর্চনার গবেষণায় সার্থক রূপ নিয়েছে এই বইটিতে। সে কথা স্বীকার করি।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""