কোনো এক শীতের কুয়াশা ঘেরা সকালে বাড়িতে হঠাৎ যে মানুষটা ফিরে এলো তাকে এর আগে দেখেনি বছর পাঁচেকের টুকনু।
একটু খুঁড়িয়ে হাঁটা, গাল ভর্তি কোঁচকানো দাড়ির নীচে ছড়িয়ে আছে অমলিন হাসি। আর চোখ দুটোর মধ্যে তখনও ভেসে বেড়াচ্ছে দিন বদলের স্বপ্ন। লোকটাকে সবাই চেনে গোরা নকশাল বলে। নকশাল? সেটা আবার কী? টুকনুর বাড়িতে পোষা পায়রাটাকে সবাই নকশাল বলে ডাকে। টুকনু এতোদিন জেনে এসেছে ওটা পায়রাদের টাইটেল। যারা উড়তে পারে তারাই নকশাল। কিন্তু সত্যিই কি তাই? সময়টাও কি ছিল না উড়ন্ত? টুকনুর শৈশব ধরে এমন একজন মানুষের
হাত যিনি দেখেছিলেন একদিন সূর্যের ভোর। গোরা নকশালের স্বপ্নের নক্সী কাঁথা বোনা চলে টুকনুর মনে। সব মেনে চলা ছোট জনপদটা আর ছোট্ট থাকে না। দেশ কাল সীমার গন্ডী পেরিয়ে এক আখ্যানের পটভূমি হয়ে দাঁড়ায়। যে পটভূমিতে দীর্ঘদিন রাজনৈতিক বন্দী জীবন কাটিয়ে একটা মানুষ খুঁজে ফেরে তার বাড়ি...তার ঘর... দিন বদলের স্বপ্ন গুলো।
Customers' review
Reviews
Be the first to review ""