কুলদা রায়ের কাঠপাতার ঘর' এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২০১৩ সালে। যদিও বর্তমান বইটি তারই দ্বিতীয় সংস্করণ, কিন্তু গত তিন বছরে লেখক অনেকগুলি নতুন গল্প লিখেছেন, অনেকগুলি গল্পই নতুন এই বইটিতে জায়গা নিয়েছে। ফলে এটি এক অর্থে একটি নতুন গ্রন্থও বটে। তাই বইটির নাম কিঞ্চিৎ পরিবর্তন করে কাঠপাতার ঘর, আগান কথা-বাগান কথা' রাখা হল। যাঁরা কুলদা রায়ের লেখা পড়েননি তাঁদের জন্য তো বটেই, যাঁরা পুরোনো বইটি কিনেছেন, তাঁদের জন্যও এ বইটি সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা হতে চলেছে, আশা এরকমই।
Customers' review
Reviews
Be the first to review ""