বীরবল' একটি সর্বভারতীয় চরিত্র জনমানসে যার পরিচয় একজন বিদূষক হিসেবে, কিন্তু ইতিহাসের পাতায় তাঁকে খুঁজে পাওয়া যায়। অথচ ঘটনা এই যে, বীরবল ছিলেন সম্রাট আকবরের চোখের মণি, কোনও সমস্যা হলেই আকবর শরণাপন্ন হতেন বীরবলের।
এই উপন্যাস যেমন বীরবলের, তেমনই আকবরেরও, কেননা আকবর ছাড়া বীরবলের কোনও অস্তিত্ব নেই। আকবরের নবরত্নসভার অন্য রত্ন-তানসেন, ফৈজি, আবুল ফজল, মানসিংহ, টোডরমল-তাঁরাও এই উপন্যাসের এক-একটি চরিত্র। আছেন তৎকালীন আরও সংগীতজ্ঞ, চিত্রশিল্পী, কাসিদা ও বয়েৎ-লেখক। আছেন মাণ্ডুর বাজবাহাদুর ও রূপমতীও। আছেন যোধাবাই।
যত পৃষ্ঠা ওল্টাবেন, পাঠক আবিষ্কার করবেন এক অন্য বীরবলকে।
Customers' review
Reviews
Be the first to review ""