পুরানো বাংলা গান বিষয়ক তথ্য সমৃদ্ধ বই। শিল্পী, গীতিকার ও সুরকারদের অনেক অজানা বিষয় উঠে এসেছে তরুণ লেখক ধৃতিরূপ চক্রবর্তীর লেখনীতে। কৃষ্ণচন্দ্র দে, পঙ্কজকুমার মল্লিক, শচীনদেব বর্মণ, আব্বাসউদ্দিন, গৌরীকেদার ভট্টাচার্য, শৈল দেবী থেকে শুরু করে যুথিকা রায়, সুপ্রীতি ঘোষ, সাবিত্রী ঘোষ, সনৎ সিংহ, সুপ্রভা সরকার থেকে হেমন্ত, মান্না, সন্ধ্যা, আলপনা, প্রতিমা, বাণী ঘোষাল, মৃণাল চক্রবর্তী, সুবীর সেন, পিন্টু ভট্টাচার্যের মতো আরও অনেক শিল্পীদের জীবন কাহিনী ঘিরে না জানা অনেক বিষয় উঠে এসেছে এই বইয়ের পাতায় পাতায়। ২০০৪ থেকে এখন পর্যন্ত প্রকাশিত লেখকের লেখার ডালি। যা সংবাদপত্রে ও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। এইসব পুরনো গানের পাশাপাশি কবীর সুমন, নচিকেতা ও হালফিলের বাংলা ব্যান্ডের এগিয়ে চলার কথাও পাওয়া যাবে এই বইতে। পাঠক-পাঠিকারা এই বইটিকে সাদরে গ্রহণ করলে তবইে আমাদের সার্থকতা।
Customers' review
Reviews
Be the first to review ""