স্পেনের ২৭-এর প্রজন্মের কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার জন্ম ফুয়েন্তে ভাকেরোস গ্রামে ৫ই জুন ১৯৯৮ সালে। অসুস্থ শৈশবে পেয়েছেন সঙ্গীত পিপাসু মা এবং এলাকার প্রান্তিক মানুষের সহজ সাহচর্য। ১৯১৫ সালে গ্রানাদায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় কাফে আলমেদার ছোট্ট কোণে বসে অবগাহন করেছেন পিয়ানোর সুরে, কবিতায়। ১৯১৯ সালে মাদ্রিদে রেসিদেন্সিয়ায় অবস্থান কালে তাঁর মুকুটে যুক্ত হয়েছে নাট্যকারের পালক। একনায়ক রিভেরার উত্থান পর্বে সমকামিতাজনিত সমস্যায় অস্থির কবি ১৯২৯ সালে যান নিউইয়র্কে এবং হুইটম্যানের প্রভাবে তাঁর কবিতার পদবিন্যাস ও বিষয়ে উল্লেখযোগ্য বৈচিত্র আনে। দেশে ফিরে কালজয়ী নাটক লেখেন। নতুন প্রজাতান্ত্রিক সরকারের হয়ে বারাকা নাট্যদল নিয়ে ছুটে বেড়ান গ্রাম থেকে গ্রামান্তরে। একনায়ক ফ্রাঙ্কোর রাজনীতির আবর্তে আসার সময় থেকেই লোরকা ফ্যাসিজমের বিরোধিতা করেন। তাই ১৯৩৬ সালের ১৮ কিংবা ১৯ আগস্ট তাঁকে হত্যা করা হয়। লোরকার মৃতদেহ আজও নিখোঁজ কিন্তু থেকে গেছে তাঁর সৃষ্টি।
Customers' review
Reviews
Be the first to review ""