মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় ১৯০৭ খ্রীষ্টাব্দে নেপাল হইতে চর্যাপদের একখানি পুথি সংগ্রহ করিয়া লইয়া আসিয়াছিলেন। ইহার প্রায় দশ বৎসর পরে ১৩২৩ বঙ্গাব্দে ঐ পদগুলি শাস্ত্রী-মহাশয়েরই সম্পাদনার বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ হইতে " বৌদ্ধগান ও দোহা” নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হইয়া প্রকাশিত হইয়াছিল। চর্যাপদগুলিকে তিনি বৌদ্ধগান বলিয়াছেন, এবং ইহাদের সহিত সরোজবজ্র ও কৃষ্ণাচার্যের কতকগুলি দোহা একই গ্রন্থে মুদ্রিত হইয়াছে বলিয়া তিনি ঐ গ্রন্থের নামকরণ করিয়াছিলেন " বৌদ্ধগান ও দোহা”। কিন্তু যে পুথি হইতে চর্যাপদগুলি সংগৃহীত হইয়াছিল, তাহা "চর্যাচর্য্য-বিনিশ্চয়" নামে অভিহিত দেখিতে পাওয়া যায়। চর্য্য অর্থে আচরণীয়, এবং আচার্য্য অর্থে অনাচরণীয়। অতএব বুঝা যাইতেছে যে ধর্মসম্বন্ধীয় বিধি-নিষেধ লইয়া ঐ পদগুলি রচিত হইয়াছিল। এই উভয়বিধ বিষয়ের নির্দেশ যে গ্রন্থে নিশ্চিতরূপে প্রদত্ত হইয়াছে তাহাই চর্যাচর্য্য-বিনিশ্চয়। চর্যাগুলি পাঠ করিলেই দেখা যায় যে, প্রায় প্রত্যেক পদেই বিবিধ বিধির উল্লেখ রহিয়াছে, এবং মধ্যে মধ্যে নিষেধের নির্দেশও প্রদত্ত হইয়াছে।
Customers' review
Reviews
Be the first to review ""