₹207 ₹230
10% off
Author : Debjani Chatterjee Alam
Publisher : Khoai Publishing House
Language :
Binding : Hard Binding
Page Number : 0
ISBN : 0
Publisher- Khoai Publishing House
Writer-Debjani Chatterjee Alam
Language -Bengli
Binding- Hard Bound
পঁচিশে ডিসেম্বর, ২০১২। সন্ধ্যের কিছু আগে।
-"একটা প্রেগন্যান্সি কিট কিনতে হবে।"
-"কার?"
-"আমাদের!"
-"এই মরেছে। আমরা? আমরা তো সবে.."
-"বারো কি তেরো?"
-"ইয়ে তা নয়। আজ পার্টিতে যাবি?"
-"আগে কিট আন।"
ঘন্টাখানেক পর।
-"শোন দুটো দাগ দেখছি মনে হয়। আমার তো এমনিতেই চোখ খারাপ। সামনের জিনিস দেখতে পাই না। দেখবি একটু?"
-"দাঁড়া। একটু জল খেয়ে নিই। ওই দেবযানী!"
-"কী?"
-"দুটো দেখতে পাচ্ছি তো।"
-"ওহ তাহলে আমার চোখ ঠিক আছে।"
-"ইয়ে তার মানে আমরা প্রেগন্যান্ট?"
-"আমরা?"
-"হ্যাঁ আমরা। আমাদের মধ্যে থেকেই তো আসছে যে আসছে।"
-"যীশু খবর দিলেন বলছিস?"
-"সেইরকমই তো মনে হচ্ছে।"
-"ওর ধর্ম কী হবে?"
-"কার?"
-"যে আসছে!"
-"হিন্দু মা; মুসলিম বাবা; খ্রিস্টমাসে খবর। এরপরেও ধর্ম? ও বিপ্লব আনবে রে।"
________
পড়ুন দুধভাতের সুবাস নিয়ে দেবযানীর জার্নাল "পাস্তাকাহিনী।"
বংপেনের তন্ময় মুখার্জি বলছেন,
"...দেবযানীর লেখার স্টাইলে নব্বুই দশকের স্পর্শ আছে, পাশের বাড়ি থেকে ভেসে আসা মাংস কষানোর মনকাড়া গন্ধ আছে, আর আছে নির্দয়ভাবে নিজের লেগপুল করতে পারার সততা৷ এই গুণগুলোর দৌলতেই দেবযানী আর পাস্তার মধ্যে একটা ফেলু-লালমোহন বা টিনটিন-হ্যাডক মার্কা বন্ধুত্ব রয়েছে৷ অতএব পাস্তাকাহিনী স্রেফ মা-মেয়ের রোজনামচা হয়ে আটকে থাকেনি, এ'টা দু'টো সমান মানুষের বন্ধু হয়ে ওঠার গল্পও বটে৷ সে'খানেই পাস্তাকাহিনী লাজওয়াব।..."
"পাস্তাকাহিনী"