করোনার মতোই অজানা শত্রু সাইবার ক্রাইম।
প্রথমটির ক্ষেত্রে টিকা-বর্ম রয়েছে। দ্বিতীয়টির ক্ষেত্রে তাও নেই। তাহলে, সাইবার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার কী? খুব সংক্ষেপে বলতে গেলে, সাইবার ঠগিদের অন্দরমহল নিয়ে লেখা এই বইটি। হ্যালো জামতাড়া একবার পড়া শেষ করলে পাঠকের মনেই একটা অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি হবে, যা তাঁকে একই সঙ্গে সাবধান করবে- বাড়াবে সচেতনতা। গুগল ঘেঁটে নয়, ঠান্ডা ঘরে বসেও নয়, বইটি লেখা হয়েছে জামতাড়ার গ্রাউন্ড জিরো থেকে। অতএব, এই বইয়ে পাওয়া যাবে বাস্তবতার ছোঁয়া।
Customers' review
Reviews
Be the first to review ""