x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap

Surmahater Daini

Author - Monoj Sen

₹315 ₹350

10% off

Description

Author : Monoj Sen

Publisher : Bookfarm

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 218

ISBN : 9789392722493

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
অভিজিৎ মিত্র আর অপর্ণা বিশ্বাস দুই ভিন্ন জগতের ছেলে-মেয়ে। একজন আজন্ম কলকাতার একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে আর অন্যজন একটা মফস্সলের ছোটো শিল্পশহরে বড়ো হয়ে ওঠা আঠেরো-উনিশ বছরের মেয়ে। অভিজিৎ সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি নিয়ে এসেছে সুরমাহাট নামের শিল্পশহরটায়। তার চোখে স্বপ্ন যে সে একদিন তার বাবার কষ্ট দূর করবে। আর অপর্ণার আট থেকে ষোলো বছর বয়েসের মধ্যে তার পরিবারের সকলেই একের পর এক মারা যান। এমন একটা মেয়েকে সমাজ অন্ধকারে ঠেলে দিতে চায়, স্বাভাবিক ভাবে বাঁচতে দেয় না। অপর্ণার স্বপ্ন সেই সমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকার। কিন্তু সমাজ কী তাকে মেনে নেবে? অভিজিৎ সুরমাহাটের কোথাও কোনো ঘর না পেয়ে, শেষপর্যন্ত স্থান পেয়েছে যেখানে কেউ থাকতে পারে না সেই অপর্ণার বাড়িতে ভাড়াটে হিসেবে। স্বভাবতই সেই বাড়িতে অপর্ণা থাকে একা। শহরের সকলেই জানে যে অপর্ণা একটা নৃশংস ডাইনি। সে অনেক লোককে মেরে ফেলেছে। তার পরিবারের সকলেই তার জন্যেই অকালে মারা গেছে। অভিজিৎ কী এইসব কথায় কর্ণপাত করবে? এই দুই জনের নিরবচ্ছিন্ন লড়াই ও অমোঘ নারকীয় অন্ধকার থেকে শেষ পর্যন্ত সুস্থ সমাজে তারা কী প্রাপ্য সম্মান অর্জন করতে পারবে? এই নিয়ে কাহিনি সুরমাহাটের ডাইনি।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""