হোমি জাহাঙ্গির ভাবা, নামটা আপনাদের মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, সেই হোমি ভাবা যাকে 'ফাদার অফ দ্য ইন্ডিয়ান। নিউক্লিয়ার প্রোগ্রাম' বলা হয়।
বিমান দুর্ঘটনায় তাঁর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এক ষড়যন্ত্রের আভাস ভারতীয় রাজনৈতিক ইতিহাসকে প্রায় গোটা একটা যুগ ধরেই কলঙ্কিত করে রেখেছিলো। অনেকে বলেন, সেই ষড়যন্ত্র আসলে আমাদের ইতিহাসে বলিষ্ঠতম প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু-রহস্যের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে এই দুটি মৃত্যুই শক্তির লড়াইতে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছিলো প্রায় দুটো দশক।
তা, সেসব তো আজ থেকে কয়েক দশক আগের কথা। এখন সেই সব তথ্য ফাইলবন্দি হয়েছে। আর আমরাও তা ভুলে। গেছি। হঠাৎ করে কে আবার সেই কনস্পিরেসি থিওরিকে খুঁড়ে বের করার চেষ্টা করছে? কেনই বা করছে? সে কি জানে না এর ফল কী হতে পারে?
Customers' review
Reviews
Be the first to review ""