কফি হাউস এবং আনুষঙ্গিক নানা বিষয় নিয়ে তথ্যপূর্ণ এই বইটি লিখেছেন শ্রীমানস ভাণ্ডারী।
বইটিতে কলকাতা এবং পৃথিবীর বিভিন্ন দেশের কফি হাউস নিয়ে অনেক তথ্য আছে। কফি হাউস সব জায়গাতেই ছাত্র অধ্যাপক শিল্পী কবি লেখক সাংবাদিকদের প্রিয় মিলনস্থান। কলকাতার ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিটে লর্ডস কফি হাউসে পঞ্চাশ দশকের গোড়ায় আমি দেখেছি সত্যজিৎ রায় কাপের পর কাপ কফি খাচ্ছেন এবং সিগারেটের ধোঁয়ার রিং ছাড়ছেন।
মান্না দে-র একটি গান আছে- 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই...।' সেই গানটি অত্যন্ত জনপ্রিয়।
মুম্বইয়ের জাহাঙ্গির আর্ট গ্যালারি সংশ্লিষ্ট একটি কফি হাউস আছে যা বুদ্ধিজীবীদের নিয়মিত আনাগোনায় সমৃদ্ধ।
Customers' review
Reviews
Be the first to review ""