ট্যাটু করানোর নেশায় বৃষ্টি বন্ধুদের সঙ্গে গিয়েছিল একটা ট্যাটু পারলার-এ। তারপর একটা নকশা পছন্দ করে সেটা তুলেছিল ডান হাতের কবজিতে। কিন্তু এর পরেই ওর জীবনে ঘনিয়ে এসেছিল বিপদের কালো মেঘ। কিন্তু কেন? কেন ট্যাটু করানোর পরেই বৃষ্টির জীবনে বিপদ ঘনিয়ে এসেছিল? এরকম তো সচরাচর হয় না। তাহলে কেন বৃষ্টির সাথে এমন হল? কীভাবে ওর জীবন জুড়ে গেল পরীর সাথে? কে এই পরী? কী ঘটেছিল ওর সাথে? আর মধুবন গ্রামেই বা কী ঘটেছিল? কেন বৃষ্টি চোখ বুজে দেখতে পেয়েছিল অনেকগুলো কাটা মাথা? কেনই বা মধুবন গ্রামের একটা বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেছিল সে? সে তো কখনোই যায়নি মধুবনগ্রামে। তাহলে চোখ বুজে এইসব কী করে দেখল ও? রাতাতুলের বিয়েবাড়িটাকেই বা কীভাবে দেখল ও?
এই সবকিছুর সঙ্গে ওই ট্যাটুর কারণেই কি জুড়ে গিয়েছিল বৃষ্টি? কিন্তু কেন? কী ছিল ওই ট্যাটুতে? এই সব প্রশ্নের উত্তর জানতে গেলে পড়তে হবে 'ট্যাটু রহস্য'। যার পরতে পরতে আছে রহস্য, চমক, ভয় এবং উত্তেজনা।...
Customers' review
Reviews
Be the first to review ""